শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে সাজা ভোগ করতেই হবে: তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো. মুরাদ হাসান বলেছেন: টরন্টোতে বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে তার জীবদ্দশায় বাংলাদেশের মাটিতে সাজা ভোগ করতেই হবে ।কানাডা সরকারের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী নুর চোধুরী শরণার্থী হিসেবে সেদেশে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার প্রতিমন্ত্রী সচিবালয় তার অফিসকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের ডিজিটাল কার্যক্রম কিভাবে দেশব্যাপী পরিচালিত হচ্ছে এবং বিগত বার বছরে বাংলাদেশ কিভাবে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হলো এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সকল দেশেই সরকার বিরোধী একটি গোষ্ঠী সক্রিয়, তাদের কাজ গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করা দেশের ভাবমুর্তি নষ্ট করা। আমাদের দেশের কিছু স্বাধীনতা বিরোধী গোষ্ঠি বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। কানাডায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিস্তার প্রতিরোধে দেশটি কিভাবে কাজ করছে তাও তুলে ধরা হয় মতবিনিময় সভায়। কানাডার তথ্য মন্ত্রণালয় এককভাবে গুজব প্রতিরোধে কাজ করে না, আমাদের মতো তারাও বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে কার্যক্রম করে থাকে।

জাতিসংঘের সাধারণ পরিষদে এ নিয়ে সতের বার ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ থেকে ২২ বছর আগে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এ মঞ্চে দাঁড়িয়ে সাধারণ পরিষদের এক মহান অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, জাতির জনকের কন্যা হিসেবে এই অনন্য বিশ্ব ফোরামে বক্তব্য রাখার বিরল সম্মান ও সুযোগ আমাকে আবেগাপ্লুত করে তুলেছে বলেন ডা: মুরাদ হাসান এমপি।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন; আর তাকে রক্ষার দায়িত্ব পালন করছেন জননেত্রী শেখ হাসিনা। তার স্বদেশ প্রত্যাবর্তনের ধারাবাহিকতাতে স্বৈরশাসক এরশাদের পতন হয়, বিএনপি-জামায়াতের মুখোশ উন্মোচন হয় এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের রুদ্ধ দ্বার খোলে। বাংলাদেশ এখন স্বপ্ন দেশে আগামীর উন্নত সৃমদ্ধশালী বাংলাদেশের।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী ২২ সেপ্টেম্বর কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন এবং ৪ অক্টোবর দেশে ফিরে আসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ