শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষনে কঠোর অবস্থানে প্রশাসন

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

চাঁদপুর জেলা টাস্কফোর্সের উদ্যোগে মা ইলিশ রক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেডে অভয়াশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অভয়াশ্রমের ২২ দিন নদীতে কোনোভাবেই জেলেদের নামতে দেওয়া হবে না। এ বিষয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক সম্পদ ইলিশ রক্ষায় শুধু জেলে নয়, সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি মা ইলিশ রক্ষা করা মানে ১২-১৩ লাখ ইলিশ মাছ রক্ষা করা। তাই এই মুহূর্তে যদি আমরা একটু সচেতন হই এবং মা ইলিশ নিধন না করি তাহলে আগামীতে এর সুফল আমরা পাব। ঝাঁকে ঝাঁকে ইলিশ ঘাটে আসবে। সেক্ষেত্রে ইলিশের দাম অনেক কমে যেতে পারে। আর দাম কমলে আমরা সকলে মিলে-মিশে ইলিশ খেতে পারব।

জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুধু নদীতে নয় স্থলভাগেও যাতে কেউ মাছ বিক্রি করতে না পারে সেজন্য কঠিন নজরদারি রাখা হবে।

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, শুধু জেলে নয়, মা ইলিশ রক্ষা বাস্তবায়ন করতে আমাদের সকলের আরও বেশি সচেতন হতে হবে। সরকার ঘোষিত এই নির্দেশনা যদি আমরা মেনে চলি তাহলে এর সুফল আমরা নিজেরাই ভোগ করব।

এ সময় উপস্থিত ছিলে, ইলিশ গবেষক ড. আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও সহকারী কর্মকর্তা মাহবুবুর রশিদ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুর রহমান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম, কান্ট্রিফিশ মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক ।


এই ক্যাটাগরির আরো সংবাদ