শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

রপ্তানি আয়ে রেকর্ড সেপ্টেম্বরে

বাণিজ্য ডেস্ক / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

চলতি অর্থবছরের সেপ্টেম্বরে পণ্য রপ্তানি হয়েছে ৪১৬ কোটি ৫০ লাখ ডলার। দেশের ইতিহাসে এর আগে কখনো এক মাসে পণ্য রপ্তানি করে এত বেশি বিদেশি মুদ্রা আসেনি। তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের এ রেকর্ড হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে ।

ইপিবি জানায়, গত অর্থবছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিল ২৯৯ কোটি ৩০ লাখ ডলার। চলতি অর্থবছরের সেপ্টেম্বরে যে রপ্তানি আয় হয়েছে তা গত বছরের এই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

ইপিবি আরও জানায়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি করে মোট ১ হাজার ১০২ কোটি ২০ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৩৭ শতাংশ বেশি।

২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি থেকে ৯৮৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিল বাংলাদেশ।

ইপিবির তথ্য মতে, রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখছে পোশাক খাত। জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে মোট রপ্তানি আয়ের ৮২ দশমিক ২০ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে। তিন মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬৬ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ