শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দেশে ৫ কোটি ১২ লাখের বেশি টিকাদান সম্পন্ন

দর্পণ ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

করোনা সংক্রমণ প্রতিরোধী সারাদেশে এ পর্যন্ত ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বলে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশে ৫ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে ৬৩ লাখ ৫৫ হাজার ৩২৫ ডোজ টিকা মজুত আছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন। আর রোববার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৪২৭ ডোজ টিকা।

অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৮ হাজার ৬৬৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫৬ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ৮৮৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫৬ জনকে।

এ ছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৬৯ হাজার ৮৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩২ হাজার ৭৫৯ জন। মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৯৩২ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ৭২৩ জনকে। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৭৯২ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ