শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন মিউজিয়ামে: কাদের

নিউজ ডেস্ক / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন মিউজিয়ামে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মিমাংসিত বিষয়ে নতুন করে বিতর্কের সুযোগ নেই।

সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের গণতন্ত্র কিছুটা হলেও বিকাশ হয়েছে। এটা একটা ধীরগতির প্রক্রিয়া। রাতারাতি এর বিকাশ হওয়ার সুযোগ নেই। উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন মিউজিয়ামে। মিমাংসিত বিষয়ে নতুন করে বিতর্কের সুযোগ নেই।

রোববার (৩ অক্টোবর) পদ্মা সেতু নির্মাণে ক্ষতিগ্রস্তদের মধ্যে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান। তাই কোন বিশৃঙ্খলা না করে সকলে নির্বাচনের প্রস্তুতি নিন। এখন আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান, একসময় আপনাদের নেত্রী বলেছিলেন পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নেই।

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার সোনালী ফসল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। এতে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এস এম জাহিদ হোসেন, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ