জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো খুলবে আগামী ১১ অক্টোবর। তবে ক্লাস শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে।
শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘নূন্যতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আলাদা করে কোয়ারিন্টিন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করে তোলা হবে।’