শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

বিমানবন্দরে যাত্রীর কাছে মিললো ১৭ রাউন্ড গুলি

রাজশাহী ব্যুরো / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে একযাত্রী ঢাকায় যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দর কম্পাউন্ডে তল্লাশির সময় তার ট্র্যাভল ব্যাগের মধ্যে গুলি ধরা পড়ে। পরে সেখানে থেকে ১৭ রাউন্ড গুলি বের করা হয়।

সেখানে কর্তব্যরত এপিবিএন’র উপ-পরিদর্শক (এসআই) উৎপল সরকার জানান, বিকালে একটি ফ্লাইটে ওই যাত্রীর রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু তল্লাশির সময় পিস্তলের ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বারি শাহ চৌধুরী (৪৫) নামের ওই যাত্রী নওগাঁর ধামইরহাট এলাকায় বাড়ি। বাবার নামা মৃত আবদুল কুদ্দুস শেখ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যাত্রী উদ্ধারকৃত গুলিগুলো তার বাবা প্রয়াত কুদ্দুস শাহ’র লাইসেন্সকৃত পিস্তলের বলে দাবি করেছেন। ভুলবশত গুলিগুলো ব্যাগে চলে এসেছে বলেও ওই যাত্রী পুলিশের কাছে দাবি করছেন।
তাকে বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে। নওগাঁর সাপাহার থানা থেকে এরই মধ্যে বিমানবন্দর থানায় পিস্তলের লাইসেন্সের কপি পাঠানো হয়েছে। বর্তমানে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দস জানান, এক যাত্রীর কাছ থেকে বিমানবন্দরে তল্লাশির সময় ১৭ রাউন্ড গুলি পাওয়া গেছে। পর তাকে বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এরই মধ্যে নওগাঁ থেকে পিস্তলের লাইসেন্সের কপি পাঠানো হয়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে ওই যাত্রীর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ