শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চলচ্চিত্রশিল্পীরা

বিনোদন ডেস্ক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়া শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে দেশের সচেতন সমাজ। প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের শিল্পীরাও।

চলচ্চিত্র শিল্পীদের অনেকেই তাদের ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। চিত্রনায়ক রিয়াজ তার ফেসবুকে লিখেছেন, ‘এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এ আঘাত বাংলাদেশের উপর। রক্তে আগুন প্রতিরোধ করো।’ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন চিত্রনায়িকা নিপূন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ রাজাকার আর ধর্মান্ধদের দেশ নয়। যারা আঘাত করেছে ওদের ক্ষমা নেই। ওরা দেশদ্রোহী।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি করে লিখেছেন, ‘জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ সাইমন সাদিক লিখেছেন, ‘কার ভাস্কর্য ভাঙচুর করছেন? ভাস্কর্য ভাঙচুর যারা করেছে তাদের কঠিন শাস্তির আবেদন করছি।’

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ