শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

চাঁদপুরে দুর্গোপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে: পুলিশ সুপার

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরে শারদীয় দূর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহিত জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর)  সকালে চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এনএসআই চাঁদপুরের ডেপুটি ডাইরেক্টর শাহ আরমান আহমেদ, চাঁদপুরের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁদপুরের সাধারণ সম্পাদক তমাল ঘোষ, র‌্যাব-১১ কুমিল্লার মেজর মো. সাকিব হোসাইন, আনসার ও ভিডিপি চাঁদপুর জেলা কমান্ড্যান্ট জেড এম ইমরান জিওয়াই একে।

পুলিশ সুপার মিলন মাহমুদ বক্তব্যে বলেন, ‘জেলা পুলিশের পক্ষ থেকে পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পূজা মণ্ডপে স্বাস্থবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতসহ আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।’

সভায় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ