শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ফরিদগঞ্জে কারিগরী স্কুল এন্ড কলেজ নির্মানের জন্য স্থান পরিদর্শণ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে কারিগরী স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা বৃন্দ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার প্রস্তাবিত ৬টি স্থান পরিদর্শন করেছেন, কারিগরী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

এ সময় উপস্থিত ছিলেন, কারিগরী শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আক্কাছ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, বিশিষ্ট সমাজকর্মী হাজী কামরুল হাসান সাউদ, প্রস্তাবিত জমির মালিকের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল্যাহ সাউদ।

প্রস্তাবিত ৬টি স্থানের মধ্যে ফরিদগঞ্জ পৌর এলাকার রুপসা সড়কের পাশেই ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের পাশ^বর্তী স্থানটি। ওই স্থানটি শিক্ষাবান্ধব পরিবেশে হওয়া ও সুন্দর, মনোরোম বলে উল্লেখ্য করেন সংশ্লিষ্টরা। এছাড়াও চান্দ্রা, কেরোয়ার দু’টি স্থান, বড়ালী স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ও বেল তলায় রূপসা রোডের পাশের স্থান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশিষ্ট সমাজকর্মী কামরুল হাসান সাউদ ও জমির মালিকদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদুল্যাহ বলেন,‘বর্তমান সরকার দেশে কারিগরী শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করছেন। আমরা শুধুমাত্র মৌজা মূল্যে সম্পত্তি দিতে একমত পোষণ করছি। এতে সরকারের অর্থের সাশ্রয় ও শিক্ষাবান্ধর পরিবেশে কারিগরী শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ অঞ্চলের জনগোষ্ঠির শিক্ষা ও জীবন মানের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।’ এ সম্পতটি নির্বাচন করা হলে সরকারের অর্থের সাশ্রয় হবে বলে আমরা মনে করছি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ