চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে ফরিদগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু’র সার্বিক সহযোগীতায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মাঠে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, সাবেক পৌর প্রশাসক মো. শফিকুর রহমান পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম শেখ,যুবলীগনেতা, কামরুজ্জামান, আকবর হোসেন মনির প্রমুখ।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা এ.কে.এম মাহবুবুর রহমান।