শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

নবীর সাথে যারা দুশমনি করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নেই: সাইয়্যিদ সাইফুদ্দীন

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আওলাদে রাসুল ( দ)শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী বলেছেন, আমাদের প্রিয় নবী (দ) জন্ম না হলে কুল-কায়িনাত সৃষ্টি হতো না।

নবীর আগমনে আমরা খুশি। নবীর সাথে যারা দুশমনি করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নেই। ১৯৮৮ সালে আমার মুর্শিদ হযরত সৈয়দ মইনুদ্দিন আহমেদ ঢাকায় প্রথম জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী(দ) নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি বলেন ,কিছু লেবাসধারী আলেমের কারণে গোটা আলেম সমাজ সমালোচিত। যারা এদেশে বসবাস করে রাষ্ট্রের বিরোধিতা করে তারা দেশ প্রেমিক হতে পারে না।মাইজভান্ডার দরবার শরীফে মহান মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ নয় মাস জাতীয় পতাকা উড্ডীন ছিল। ১২ রবিউল আউয়াল রাজধানী ঢাকায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আশেকানদের নির্দেশ দেন।

২৩ সেপ্টেম্বর রাতে মতলব উত্তরে গজরা ইউনিয়নের কৃষ্ণপুর মরহুম খলিফা সিরাজ শাহ স্মরনে মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এদেশে ইসলাম এনেছেন অলি আউলিয়াগন। নবী অলি আউলিয়ার দূশমনদের প্রতিহত করতে হবে।

আলোচক ও অতিথি ছিলেন খলিফা মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, মাওলানা মমিনুল হক, মাওলানা সোহেল রানা, মাওলানা জিয়াউল হাসান, ওটার চর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান দর্জি, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ ছাত্তার প্রধান, খলিফা শাহ আলমগীর হোসেন, খলিফা শাহ আব্দুর রশিদ মিয়াজী, খলিফা শাহ আবদুল আউয়াল,খলিফা শাহ আব্দুর রহমান, খলিফা শাহ নূর হোসেন, খলিফা শাহ আব্দুল হান্নান, খলিফা শাহ নূরে আলম সরকার, খলিফা শাহ বোরহান উদ্দিন দর্জি, খলিফা শাহ সিদ্দিকুর রহমান, গজরা ইউনিয়ন আঞ্জুমান কমিটির সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলী প্রধান, প্রচার সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ কালা প্রধান,মইনীয়া যুব ফোরামের ফারুক হোসেন,মুজাম্মেল হোসেন, শামীম মিয়া,ওমর সানি প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ