শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন: মায়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

তিনি ২৪ সেপ্টেম্বর বিকেলে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। এই পরিস্থিতিতে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়াস চালাচ্ছে সরকার।’ বিশ্বের দীর্ঘমেয়াদী নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দূূরদর্শী নেতৃত্বের জন্য সাধারণ জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে।


মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা, উপদেষ্ঠা সুবর্ণা চৌধুরী বীণা।


এ সময় মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রেনু আক্তার’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ