শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ফরিদগঞ্জের পুলিশের জালে আটকা দুই মাদক ব্যবসায়ী

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ফরিদগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০১পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল হোসেন (৩০) ও জসিম উদ্দিন বেপারী (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদেরকে উপজেলার আইটপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। মাদক ব্যবসায়ী জুয়েল উপজেলার আইটপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে এবং জসিম একই গ্রামের বেপারী বাড়ীর মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের অভিযান পরিচালনা করে ৪নং সুবিদপুর পশ্চিম ইউপিস্থ আইটপাড়া এলাকার বকুল মিজি দিঘির পূর্ব পাড়ে আইটপাড়া টু লতিফগঞ্জ সড়কের পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ি জুয়েল হোসেন ও মোঃ জসিম উদ্দীন বেপারি কে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ