শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নন্দীগ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় বোনের মৃত্য

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই মোকছেদ আলীর লাঠির আঘাতে বড় বোন আজমিয়ারা (৪২) এর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং ইউনিয়নের বীরপলি গ্রামে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বীরপলি গ্রামের মৃত আব্দুল আজিজ এর মেয়ে নিহত আজমিয়ারা তার বাড়িতে রেখে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই মোকছেদ আলীকে দেখাশোনা করতো। কিন্তু ঘটনার দিন শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) সকাল ১০টায় মানসিক ভারসাম্যহীন মোকছেদ আলী সাপমারসি দিয়ে এক গ্লাস পানি তুলে খায়, এবিষয়ে বোন আজমিয়ারা মাত্র ১গ্লাস পানির জন্য সাপমারসি কেন চালু করলো এই নিয়ে বকাঝকা করে, এর এক পর্যায়ে মানসিক ভারসাম্যহীন মোকছেদ আলী রাগান্বিত হয়ে লাঠি (খ্যাটা) দিয়ে বোন আজমিয়ারার মাথায় উপর্যুপরি আঘাত করে।

এসময় আজমিয়ারার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়, পড়ে সেখানের তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে মোকছেদ আলী মানসিক ভারসাম্যহীন হয়ে বোন আজমিয়ারার বাড়িতেই ছিল, আজ সে নিজের হাতেই তার বোনকে মেরে ফেললোএ বিষয়ে নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নুর আলমের সাথে বথা বললে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ