শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

আমি বাকশাল সমর্থন করি: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষক-শ্রমিক-আওয়ামী লীগ (বাকশাল) গঠনের ভূয়সী প্রশংসা করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি বাকশাল সমর্থন করি। নিন্দুকেরা এটা নিয়ে অনেক কথা বলে। বাকশাল কৃষকের কল্যাণেই হয়েছিল।

বুধবার নগরীর এনইসি সম্মেলনকক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন:কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিখাতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষিখাতে বড় ভূমিকা রেখেছিলেন বঙ্গবন্ধু। কৃষকের উন্নয়নের ভিত বঙ্গবন্ধুর হাত ধরেই। বঙ্গবন্ধুর ভিতের ওপরে বহুতল ভবন তুলেছেন প্রধানমন্ত্রী। ফার্মগেটের বিএআরসির (বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল) জায়গায় এক সময় হোটেল নির্মাণ হওয়ার কথা ছিলো। কিন্তু বঙ্গবন্ধুর কারণেই বিএআরসি ভাঙা সম্ভব হয়নি। কৃষকের ক্ষেত্রে বঙ্গবন্ধু সব সময় দরদী ছিলেন।

বিএনপির আন্দোলনে মানুষ আসে না দাবি করে এম এ মান্নান বলেন, মানুষের হাতে টাকা, কাজ আছে, চাকরি আছে এসব কারণে মানুষ বিএনপির ডাকে মাঠে আসে না।

তবে, দেশে যৌক্তিক বিরোধী দল নেই। মানুষের আয় বেড়েছে, বিএনপির অযৌক্তিক ডাকে আর সাড়া দেবে না।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রতি হতাশা প্রকাশ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, বিআইডিএসের অনেক সক্ষমতা আছে। বিআইডিএস থেকে আমরা আরও ভালো কিছু আশা করি কিন্তু, পাচ্ছি না। বিআইডিএসে যাতে করে দেশের সেরা মেধাবীরা আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শ ম রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ