শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ই-কমার্স নিয়ন্ত্রণে আইন আসছে

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা করায় মানুষের মাঝে ই-কমার্স নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্ক দূর করে মানুষের মাঝে স্বস্তি ফিরে আনতে ই-কমার্স নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। আগামীকাল বুধবার (২২ সেপ্টেম্বর) ই-কমার্স নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের চার মন্ত্রী সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।

ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে সরকারের ‘ডিজিটাল কমার্স পলিসি ২০১৮’ নামে একটি নীতিমালা করলেও সুনির্দিষ্ট কোনো আইন নেই। সেই জন্য ই-কমার্সের জন্য নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে নিয়ন্ত্রণহীন ই-কমার্স সাইট শৃঙ্খলায় আনতে চায় সরকার। আইনটির নাম ‘ডিজিটাল ই-কমার্স অ্যাক্ট’ হতে পারে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ।

সংশ্লিষ্টরা জানান, ই-কমার্স নিয়ন্ত্রণে এতোদিন নির্দেশনা থাকলেও প্রতারকচক্রের বিরুদ্ধ আইনি পদক্ষেপের জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা বলা হয়নি। ডিজিটাল বাংলাদেশে ই-কমার্স খাতের যত সম্প্রসারণ ঘটছে, তা নিয়ন্ত্রণের দুর্বলতাগুলো স্পষ্ট হচ্ছে। সেই সঙ্গে প্রতারণা বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় খাতটির ওপর গ্রাহকের হারানো আস্থা ফেরাতে আইন তৈরির সক্রিয় চিন্তাভাবনা করছে।

এ প্রসঙ্গে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, সম্প্রতি দেশে বেশকিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠছে। গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রতারণার অভিযোগও স্পষ্ট। ই-কমার্স খাতে প্রতারণার প্রবণতা ঠেকাতে আলাদা আইন হওয়া দরকার। সেই বিষয়ে মন্ত্রণালয় করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেছে


এই ক্যাটাগরির আরো সংবাদ