শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ঘরে বসে আয়ের ৫ সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক / ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

অনলাইনের এই যুগে যখন বেকারত্বের হার ক্রমেই বাড়ছে, তখন অনেকেই নতুন আয়ের পথ খুঁজতে মরিয়া। অনেকেই একটি চাকরি বা আয়ের পথ থাকা সত্ত্বেও বাড়তি ইনকামের জন্য ভিন্ন কাজ খোঁজেন।

আসুন জেনে নেই অনলাইনে ঘরে বসে কীভাবে নতুন নতুন ওয়েবসাইটের সাহায্য নিয়ে নিত্য নতুন আয়ের পথ সুগম করা যায়।

১। অনলাইন টিউটর

আপনি কী অঙ্কে-ইংরেজিতে ভালো? কঠিন বিষয় সহজ করে  বোঝানোর ক্ষমতা আছে? তাহলে নিচের ওয়েবসাইটগুলোতে ঢুঁ মেরে আসতে পারেন শিক্ষার্থীদের অনলাইনে পড়ানোর জন্য।

Tutor.com
Tutorme.com
Tutors.com
Vipkid.com
Skooli.com

উল্লেখ্য এসব ওয়েবসাইটের কোন কোনটিতে ব্যাচেলর ডিগ্রি বা অন্যান্য টিচিং লাইসেন্স চাওয়া হতে পারে।

২। ওয়েব ডিজাইনার

আপনি কি সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এর কাজ জানা থাকলে আপনি ঘরে বসে ওয়েব ডিজাইনিং এর কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। উল্লেখ্য এখনো অনেক কোম্পানির কোন ভালো ওয়েবসাইট নেই। তাই ওয়েব ডিজাইনিং এর কাজ খোঁজার জন্য সময়টা বেশ ভালো।

৩। হাতে তৈরি জিনিসপত্র বিক্রি

আপনার কি শিল্পজ্ঞান বেশ ভালো? বা আপনি মানুষের নিত্য চাহিদার জিনিসগুলোর বাজার পর্যবেক্ষণ করেন? তাহলে আপনার হাতে তৈরি জিনিসগুলো বিক্রির প্ল্যাটফর্ম তৈরি করুন অনলাইনে। নিজের তৈরি জিনিস বিক্রির এমন অজস্র উদাহরণ আপনি চাইলেই হাতের কাছেই খুঁজে পাবেন।

৪। ভার্চুয়াল এসিট্যান্ট

এখনকার এই গতিময় জীবনে অনেক বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মিটিং এর আয়োজন থেকে শুরু করে খুঁটিনাটি কাজের জন্য নতুন লোক নিয়োগ দেওয়া হয়। ‘অপর্চুনিটি কস্ট’ বলা হয় বিষয়টিকে।

নতুন লোক নিয়োগের ফলে কিছু অর্থ খরচের মাধ্যমে ওই কোম্পানিগুলোর আরও মূল্যবান সময় বেঁচে যায়। ফ্রিল্যান্সার ডট কম, ফ্যান্সিহ্যান্ডস ডট কম আপওয়ার্ক ডট কমের মত ওয়েবসাইটগুলোতে নিজের স্কিল পাবলিশ করুন এবং অপেক্ষা করুন সুযোগের।

৫। কাস্টমার সার্ভিস

বিভিন্ন অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠনের কাস্টমার কেয়ার সার্ভিস বহাল রাখার জন্য অনেক কর্মীর দরকার হয়। আপনার যদি যোগাযোগে দক্ষতা থাকে, বাসায় নীরব একটা কোন থাকে আর ইন্টারনেট লাইনটা যদি হয় গতিময় তাহলে আপনিও সহজেই বিভিন্ন কাস্টমার কেয়ার সার্ভিসে এপ্লাই করতে পারেন।

সূত্র- বেটারলাইফহ্যাকস


এই ক্যাটাগরির আরো সংবাদ