চাঁদপুরের ফরিদগঞ্জে পূজা দে (১৮) নামে হিন্দু ধর্মের এক যুবতী ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে করেছেন।
পূজা দে উপজেলার গুপ্টি ইউনিয়নের গুপ্টি গ্রামের লক্ষন চন্দ্র ও ঝুমুর রানী দে এর মেয়ে। ১১ সেপ্টেম্বর পূজা দে চাঁদপুর কোর্টে গিয়ে ধর্মান্তরিত হয়ে জান্নাতুল মাওয়া নাম ধারণ করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। উপজেলার গুপ্টি গ্রামের মোঃ ফিরোজ আলমের ছেলে মোঃ শামীম ওসমানের সাথে ঢাকা রায়পুর বাজার কদমতলী কাজী অফিসের মাধ্যমে ১৮ সেপ্টেম্বর পূজা দে (জান্নাতুল মাওয়া) মুসলিম যুবক শামীম ওসমান কে বিয়ে করেন।
পূজা দে ধর্মান্তরিত হওয়ার এফিডেভিটে উল্লেখ করেছেন জেনে বুঝে ও সজ্ঞানে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়া মোতাবেক মুসলিম হয়েছেন।ইসলাম ধর্মের রীতি নীতি ধর্মীয় বিধি বিধানে আকৃস্ট হয়ে স্থানীয় ইমাম সাহেবের হাত ধরে পবিত্র কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ১১ সেপ্টেম্বর কোর্টে ঘোষণা দিয়ে ধর্মান্তরিত হন। ধর্মান্তরিত হয়ে ও বিয়ে করার বিষয়ে কোন প্রকার প্ররোচনা করা হয় নাই।স্ব-ইচ্ছায়, স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় তিনি ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন।