শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

নভেম্বর থেকে ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট শুরু

দর্পণ ডেস্ক / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

আজ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ভ্রমণ-পিপাসু বাংলাদেশী পর্যটকদের জন্য ইউএস-বাংলা সপ্তাহে চারদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।’ পর্যটকদের পাশাপাশি, এই সরাসরি ফ্লাইটের মাধ্যমে মালদ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ-দিনের আশাও পূর্ণ হবে।

বাংলাদেশে বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মালিতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ বিমান পরিচালনা করবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ১৪টি বিমান রয়েছে। এগুলোর মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০এস এবং ৭টি নতুন এটিআর ৭২-৬০০এস রয়েছে।

বর্তমানে, ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই, মাসকাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই ও গুয়াংঝৌয়ের সাথে ফ্লাইট পরিচালনা করছে। তবে মহামারির কারণে কোলকাতা ও ব্যাংককের সাথে তাদের ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

এয়ারলাইন্সের ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে কলম্বো, জেদ্দা, রিয়াদ ও দাম্মামের সাথে শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু করা হবে। আন্তর্জাতিক রুট ছাড়াও ইউএস-বাংলা বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ