শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজ আরো ৩৫ জন মারা গেছেন এবং নতুন করে এক ১ হাজার ১৯০ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় আরো ১ হাজার ৬৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৮ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, “গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৭ হাজার ১৮২ জনে দাঁড়াল।”

এতে জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ১ হাজার ১৯০ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে দাঁড়াল। গত ২৪ ঘন্টায় ১৯ হাজার হাজার ৬৬৮ টি নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৫। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, করোনা আক্রান্তদের মধ্যে ৯৭ দশমিক দশমিক ২৩ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৭৬ শতাংশ রোগী মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মহামারিতে মারা যাওয়া ২৭ হাজার ১৮২ জনের মধ্যে ১১ হাজার ৮৩২ জন ঢাকা বিভাগ, ৫ হাজার ৫শ’ জন চট্টগ্রাম বিভাগ, ২ হাজার ৮ জন রাজশাহী বিভাগ, ৩ হাজার ৫২৭ জন খুলনা বিভাগ, ৯২৯ জন বরিশাল বিভাগ, এক হাজার ২২৮ জন সিলেট বিভাগ, এক হাজার ৩৩৭ জন রংপুর বিভাগ এবং ৮২১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।


এই ক্যাটাগরির আরো সংবাদ