শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

সারাদেশে করোনার চলমান পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে। কমছে মৃত্যু এবং আক্রান্ত। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামেও কমছে মৃত্যু-আক্রান্ত। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন ছিল চট্টগ্রাম। একই সঙ্গে শনাক্ত বা আক্রান্ত হয়েছে ৪১ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রায় তিন মাস পরেই মৃত্যুহীন চট্টগ্রাম এবং আক্রান্ত কমায় স্বস্তি ফিরছে সকলের মাঝেও। তবে আগের দিন ২ জনের মৃত্যু হয়েছিল করোনায়। আক্রান্তও ছিল ১১২ জন।
জেলা সিভিল সার্জন সূত্রে আজ শুক্রবার জানা গেছে, চট্টগ্রামে করোনা পরিস্থিতির হার দিন দিন কমে আসছে। দীর্ঘ তিন মাস পর বর্তমানে করোনা সংক্রমণের হার সর্বনিম্নে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ছিল না। তবে ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৩৪ এবং চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ে ৭ জন। এখানে সংক্রমণের হার ২ দশমিক ৭০ শতাংশ রয়েছে। চট্টগ্রামে করোনায় সর্বশেষ আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ১৭২ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৭৩ হাজার ৩২৮ জন এবং চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ে ২৭ হাজার ৮৪৪ জন। এরই মধ্যে করোনায় মারা গেছে মোট ১ হাজার ২৭৯ জন মারা গেছেন। চট্টগ্রাম নগরীতে ৭০৬ এবং চট্টগ্রাম জেলার উপজেলাগুলোতে ৫৭৩ জন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ধীরে ধীরে চট্টগ্রামেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। করোনা রোগীর পাশাপাশি অন্য রোগীদের হাসপাতালসহ স্ব স্ব স্থানে চিকিৎসা সেবা চলছে।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এক্সিকিউটিভ কমিটির (ইসি) সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রামের বিভিন্ন স্থানে করোনা টিকা দেয়া শুরু করেছে। ফলে আক্রান্তও কমছে। চট্টগ্রাম নগরীসহ জেলার প্রতিটি এলাকায় করোনার সর্তকতায় আছেন সকলেই। সরকারের নির্দেশনায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন তৎপরতায় কাজও চলছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ে ১৪ উপজেলার মধ্যে ১১ উপজেলায় নতুনভাবে করোনা রোগী পাওয়া যায়নি। উপজেলাগুলো হচ্ছে, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি ও সন্দীপ। উপজেলায় শনাক্ত ৭ রোগীর মধ্যে হাটহাজারীতে ৩ জন, মিরসরাইয়ে ২ জন, সীতাকুন্ড ১ ও বোয়ালখালীতে ১ জন করোনা শনাক্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ