শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শাহরাস্তিতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নওরোজ আফরীন প্রিয়া (২১) নামের এক গৃহবধূকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রিয়া এক সন্তানের জননী। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহমদনগর ছোটপর্দার বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে। তার স্বামী হৃদয় হোসেন কুমিল্লায় ব্যবসা করেন বলে জানা গেছে।

প্রিয়ার মা রুমি আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি প্রিয়ার সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাই। রাতে বাসায় ফিরে দেখতে পাই আমার মেয়ের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর খাটের উপর পড়ে আছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে জখম রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া-শাহরাস্তি সার্কেল) মো. আবুল কালাম, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোর্শেদুল আলম ভুঁইয়া, খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম বলেন, তদন্ত চলছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে এখনো আটক করা হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ