শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

চাঁদপুর বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চাঁদপুর প্রতিনিধি / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুর বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
১৬ সেপ্টেম্বর এই প্রথম চাঁদপুর বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি চাঁদপুর বাস মালিক সমিতি এবং শ্রমিক প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে চাঁদপুরে পরিবহন সেক্টরের সার্বিক শৃংখলা বজায় রাখা, মালিক ও শ্রমিকদের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা এবং সর্বোপরি চাঁদপুর বাস টার্মিনালকে যাত্রীবান্ধব হিসেবে গড়ে তুলতে কর্মকৌশল প্রণয়ন ও পর্যালোচনা করা হয়।
সভায় চাঁদপুর বাস টার্মিনালে শ্রমিকদের জন্য আরামদায়ক ও নিরাপদ কক্ষ, যাত্রীদের বিশ্রামের জন্য আরামদায়ক ওয়েটিং রুম , টার্মিনালের চারপাশে সিকিউরিটি লাইট স্থাপন, যাত্রী ছাউনি স্থাপন ও সংস্কার, গাড়ি পরিষ্কারের জায়গা স্থাপন ও সংস্কারসহ টার্মিনালের অভ্যন্তরের গর্তসমূহ ভরাট করে গাড়ি রাখার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এসকল উদ্যোগ বাস্তবায়িত হলে টার্মিনালের সামনের চাঁদপুর-কুমিল্লা সড়কে যানজট এবং যাত্রী ভোগান্তি হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মালিক ও শ্রমিকদের সুসম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন এবং যেকোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সকলকে উদ্বুদ্ধ করেন। আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি)র সভাপতি হিসেবে জেলা প্রশাসক মালিক ও শ্রমিকদের যেকোন সমস্যায় পাশে থাকার ঘোষণা প্রদান করেন। একইসাথে তিনি যাত্রীসেবা এবং যাত্রীদের অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করতে অনুরোধ জানান। তিনি চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে টার্মিনালে পৌরসভার কার্যক্রম প্রসারিত করতে অনুরোধ জানান।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র  জিল্লুর রহমান জুয়েল, বিআরটিএর কর্মকর্তাগণ, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ