চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারী।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ওটারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসলে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম তাকে স্বাগত জানান।
এ সময় সাথে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল আমিন ঢালী,হেড মাওলানা আমিনুল হক সরকার, সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, শরীর চর্চা শিক্ষক গোলাম হায়দার মোল্লা,সহকারী শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম খান। জেলা শিক্ষা অফিসার প্রতিটি শ্রেনি কক্ষ পরিদর্শন করেন। তিনি সুশৃঙ্খল পরিবেশ দেখে মুগ্ধ হন। স্বাস্থ্য বিধি মেনে পাঠদানের ব্যবস্থা করায় ভূয়সি প্রশংসা করেন। পরে শহীদ মিনারে শিক্ষকদের নিয়ে ফটো সেশন অংশগ্রহণ করে।