শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে মামলা

দর্পণ রিপোর্ট / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার রাতে আরিফ বাকের বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশান থানার সাব ইন্সপেক্টর অনিন্দ তালুকদার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী আরিফ বাকের অভিযোগ করেন, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি ও তার বন্ধুরা ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। পরে কোনো উপায় না পেয়ে মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ মে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আরিফ বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের অর্ডার বাবদ সব মূল্য বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পরিশোধ করা হয়। পণ্যগুলো ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ডেলিভারি এই সময়ের মধ্যে সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি দিতে পারেনি। পরে, তারা ইভ্যালির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করেন। কিন্তু, তারা অর্ডার করা পণ্য পেতে ব্যর্থ।

পরে ১০ সেপ্টেম্বর আরিফ ও তার বন্ধুরা ইভ্যালির ধানমন্ডির অফিসে যান।

মামলার এজাহারে বাদী দাবি করেন, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে পড়েন এবং চিৎকার-চেঁচামেচি করেন। রাসেল রুম থেকে বেরিয়ে বাদীকে ভয়-ভীতি দেখান এবং পণ্য বা টাকা দিতে অস্বীকৃতি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ