গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রাড়িরচর মহিলা উন্নয়ন সংস্থার সদস্যের মাঝে মহিলা অধিদপ্তর কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
উক্ত ত্রান সামগ্রী বিতরন করেন সংগঠনের সভাপতি বিলকিছ আক্তার ও সাধারন সম্পাদক সুরাইয়া আক্তার।
এ সংগঠনটি ২০১৮ সালে স্থাপিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২ টন ত্রান সামগ্রী ৪০ জন সদস্যকে দেয়া হয়েছে। এই সদস্যদেরকে আগামীতে আরো ১ টনের অধিক ত্রান সামগ্রী সহায়তা হিসেবে দেয়ার প্রক্রিয়া চলমান আছে বলে জানান কর্তৃপক্ষ।