শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

লেবুখা‌লি সেতু‌ দ‌ক্ষিণাঞ্চ‌লের জন্য আরেক‌টি ‘পদ্মা সেতু’: কাদের

নিউজ ডেস্ক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লেছেন, লেবুখালী সেতু খুব শিগগিরই উদ্বোধন হ‌তে যা‌চ্ছে। প্রধানমন্ত্রী এ সেতুর উদ্বোধন কর‌বেন। আগামী মা‌সে এ সেতু দি‌য়ে যানবাহন চলাচ‌ল কর‌তে পার‌বে ব‌লে আশা ক‌রি। পায়রা বা লেবুখা‌লি সেতু‌টি দ‌ক্ষিণাঞ্চ‌লে মানু‌ষের জন্য আরেকটি পদ্মা সেতুর ম‌তো।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল বিভাগের ১১টি সেতুর ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তি‌নি ব‌লেন, পি‌রোজপু‌রের বেকু‌টিয়া সেতু ৭৫ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। এছাড়া নলুয়া-বা‌হেরচর সেতু এ‌কনে‌কে পাস হ‌য়ে‌ছে।
ওবায়দুল কাদের ব‌লেন, নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে কাজ শেষ করার সংস্কৃ‌তি শুরু কর‌তে হ‌বে। কা‌জের মান ঠিক রে‌খে কা‌জগু‌লোর গ‌তিসম্পন্ন কর‌তে হ‌বে।

উদ্বোধন‌ হওয়া সেতুগু‌লো হ‌লো- ব‌রিশা‌লের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়‌কের ২৮ দশ‌মিক ৭৮ মিটার দৈ‌র্ঘ্যের বাবুগঞ্জ সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের নবা‌বের হাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের কাউ‌রিয়া সেতু, ২৫ দশ‌মিক ৭৪ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ব‌রিশাল-ঝালকা‌ঠি-ভান্ডা‌রিয়া-পি‌রোজপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের ৪৪ দশ‌মিক ২ মিটার দৈ‌র্ঘ্যের গুরুধাম সেতু, কাঁঠা‌লিয়া (বান্দাঘাটা)-কৈখালী-বনাইহাট সড়‌কের ৬৯ দশ‌মিক ৮৯৮ মিটার দৈ‌র্ঘ্যের তফ‌সের খেয়াঘাট সেতু।

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন সড়ক ও জনপথ বিভা‌গের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ প্রকৌশলীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ