শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

আইসিটি অ্যাক্ট ভুঁইফোড়দের জন্য : পিআইবি মহাপরিচালক

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ প্রেস ইন‌স্টি‌টিউটের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, সারাদেশে তথ্য প্রযু‌ক্তির বিকাশ ঘটেছে। করোনকালেও আমরা প্রযু‌ক্তির সহ‌যো‌গিতা নি‌য়ে অনলাইনে সারাদেশের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা ক‌রি‌য়েছি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লা‌ব মিলনায়তনে তিন‌ দিনব্যাপী সাংবা‌দিকতায় বু‌নিয়া‌দি ও অনুসন্ধানমূলক রি‌পো‌র্টিং বিষয়ক কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাফর ওয়াজেদ বলেন, বর্তমান সরকার যে আইসিটি অ্যাক্ট করেছে সেটা স‌ত্যিকা‌রের গণমাধ্যমের জন্য নয়, ভুঁইফোড়দের জন্য। এ জন্য ডি‌জিটাল নিরাপত্তা আইন ফেসবুক ও ভুঁইফোড় অনলাইনের প্রতি প্রয়োগ করা হ‌চ্ছে।

চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি ইকবাল হো‌সেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চলনায় এ সময় বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জা‌হিদুল ইসলাম রোমান, পিআইবির প্রশিক্ষক এবং রাজশাহী বিশ্ব‌বিদ্যাল‌য়ের গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতা বিভাগের সহ‌যোগী অধ্যাপক প্রদীপ কুমার পা‌ণ্ডে, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন প্রমুখ। গত সোমবার (১৩ সেপ্টেম্বর) চাঁদপুর প্রেসক্লা‌বের আ‌য়োজ‌নে তিন‌ দিনব্যাপী এই কর্মশালায় ৭০ জন সাংবা‌দিক অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ