শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

একদিনে ভ্যাকসিন নিয়েছে ২ লাখ ৯৬ হাজার মানুষ

নিউজ ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

দেশে আজ একদিনে ভ্যাকসিন নিয়েছে ২ লাখ ৯৬ হাজার ৮৬৬ মানুষ। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছে ২৩ হাজার ৮৩৮ জন, দ্বিতীয় ডোজ ২ হাজার ৪৪ জন।

সিনেফার্মের প্রথম ডোজ নিয়েছে ১ লাখ ৬০ হাজার ৯৬৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছে ৮৭ হাজার  ৫১৫ জন এবং মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছে ২২ হাজার ৫০৪ জন। এ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার ৯০৫ ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। যেখানে প্রথম ডোজ ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ১৮ এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৮৮৭ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ কোটি ২৩ লাখ ৮১ হাজার ১৩৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ কোটি ৮০ লাখ ৯২ হাজার ৬৬৫ ডোজ। আর মডার্নার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ৮১ হাজার ৭৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১৬ লাখ ১৬ হাজার ৬৬৭ জন করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১০ লাখ ৫২ হাজার ৩৬০ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৬৪ হাজার ৩০৭ জন নিবন্ধন করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ