শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

মতলব উত্তরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে লতুরদী এলাকায় পাউবোর সেচ খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় লতুরদী এলাকায় পাউবোর সেচ খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি কচুরিপানার নিচে ছিল।সাত আনি বটতলা থেকে ডুবগী পাম্প হাউজ হয়ে সদরদিয়া গজরা সড়কে পাশে ডুবগি পাম্প হাউজের পানি সরবরাহের সেচ খালে অর্ধগলিত সাদা চেক লুঙ্গি ও টিশার্ট পরিহিত লাশ উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। পথচারীরা সোমবার বিকেলে লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ লুকিয়ে রাখা হয়েছে।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ, উপ-পরিদর্শক প্রভাষ প্রণয় দে, উপ-পরিদর্শক আবদুল আউয়াল’সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ