শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

১০ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ আয়শা ও কন্যা সন্তান

রিপন হোসেন, শাহরাস্তি (চাঁদপুর) / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়া স্বামীর বাড়ি থেকে নিখোঁজ আয়েশা আক্তার ও তার  কন্যা সন্তানের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেন আয়েশা আক্তার এর বাবা মমতাজউদ্দীন আয়েশা আক্তার ।


শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপাল্লা গ্রামের তালুকদার বাড়ির মমতাজ উদ্দিনের মেয়ে জানা যায় কচুয়া থানা কাদলা উত্তরপাড়া প্রধানিয়া বাডির আব্দুল সোবাহান মিয়ার ছেলে ওমান প্রবাসী আজগর হোসেন রনির স্ত্রী । রনির মা জোসনা বেগম আমাদের প্রতিনিধিকে বলেন, আমার বউ পূর্বেও এক বার একদিন রাতে আমার বাড়ি থেকে তাদের বাড়ির করিম নামের এক ছেলের সাথে রাত কাটিয়েছেন।
তারপর আয়শার মা ও বাবা আমাদের বাড়িতে এসে সালিশী বৈঠক করে সমঝোতা করেন।
আকবর হোসেন রনির ভাই সবুজ বলেন, আমার ভাবী তার বড় মেয়ে কে একা রেখে তার সাথে ছোট মেয়েকে নিয়ে করিম নামের এক ছেলের সাথে পালিয়েছেন । এই বিষয়ে কচুয়া থানা আমরা একটি সাধারণ ডায়েরি করেছি ।
আয়েশার বাবা মমতাজ উদ্দিন বলেন, রনির ছোট ভাই সবুজ আমাদের ৩ তারিখ রাতে মুঠোফোনে কল করে আমাদেরএই বিষয় জানান তারা আয়েশা ও তার ছোট কন্যা সন্তান খুঁজে পাচ্ছেন না । তারপর আমরা আমাদের সকল আত্মীয়-স্বজন বাড়িতে খোঁজাখুঁজি করেও এখনো আয়েশা ও ছোট কন্যা সন্তানকে খুঁজে পাইনি । তবে পূর্বে আয়েশা আক্তার আমাদের বাড়ির করিমের সাথে একবার পালিয়ে ছিল আমরা জানতে পেরে তাকে এবং করিম কে বুঝিয়ে সমঝোতা করে দেই।  আমার মেয়ের সাথে করিমের সাথে যোগাযোগ আছে কিনা আমরা জানি না তবে  ৩ তারিখ করিম বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় করিমের পরিবার আমাদের জানান । এই বিষয়ে শাহরাস্তি থানা মমতাজউদ্দীন বাদী হয়ে একটি অভিযোগ করেন ।


এই ক্যাটাগরির আরো সংবাদ