শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে হু হু করে বাড়ছে বাল্য বিবাহ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পাড়া-মহল্লায় খোঁজ নিয়ে দেখা যায় ( কোভিড ১৯) করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে ফরিদগঞ্জ উপজেলায় বাল্যবিবাহের হার বৃদ্ধি পাচ্ছে। এর জন্য বিশেষ করে দায়ি মা বাবাই।

করোনাকালে দারিদ্রতা বৃদ্ধি ও পরিবারের সদস্যদের মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করতে না পারার বিষয়কে বাল্যবিবাহের বড় কারন। আয় হারিয়ে দারিদ্র বৃদ্ধি বিদ্যমান ,সামাজিক নিয়ম বিশ্বাস স্কুল-কলেজ বন্ধ।বাল্য বিবাহের মাধ্যমে অভিভাবকদের কিছু সুবিধা পাওয়ার আশা ও কম পরিমাণ যৌতক দেওয়ার সম্ভাবনা। করোনাকালে বাল্য বিবাহের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বাল্য বিবাহ দিয়ে মা-বাবা মনে করেন সমস্যা শেষ। কিন্তু পরে তা আরো বড় সমস্যা হয়ে ফিরে আসে।

একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা ,বলেছিলেন প্রখ্যাত মনীষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট। আজ এই একুশ শতকে এসে ও বাংলাদেশের অধিকাংশ মেয়ে এখনো শিক্ষা থেকে বঞ্চিত যার প্রধান কারণ বাল্যবিবাহ। আগামী প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠাও বাল্যবিবাহ একটি বড় বাধা। যেসকল অভিভাবক গন বাল্যবিবাহ দিতে ইচ্ছুক তারা যে কোন উপায়ে জন্ম নিবন্ধনে মেয়ের বয়স টাকার বিনিময়ে বৃদ্ধি করে নেয় ।এর ফলে আইনানুগ ব্যবস্থা নেওয়া কঠিন হয়। পরে আবার দেখা যায় কোট এফিডেভিটের মাধ্যমে ও বিবাহ সম্পন্ন করে থাকে।

বাল্য বিবাহের ক্ষেত্রে কিছু অসাধু কাজীও অনেকটা দায়ী থাকে ।এরা মেয়ের বয়স বৃদ্ধি দেখিয়ে বিয়ে দিতে বর এবং কনে পক্ষকে সহায়তা করে ।আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় মেয়ের বাবার অর্থনৈতিক অবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহে উৎসাহিত করে ছেলেদের পরিবার।

কখনো কখনো তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবণতা থেকেও বাল্যবিবাহের দিকে ঝুঁকে পড়ে গ্রাম্য পরিবারগুলো। নারী শিক্ষার অগ্রগতি বৃহৎ হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃ মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে ,মা হতে গিয়ে প্রতিনিয়তই একজন মা মারা যাচ্ছে, মারা যাচ্ছে একজন নবজাতক ।নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানসিক জটিলতার মুখোমুখি হতে হয়।

দেখা যায় বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়। বাল্যবিবাহ ব্যক্তিগত ক্ষতি করে না পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রের ক্ষতি সাধনও সহায়ক হয়। একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে স্বামীর সংসার শ্বশুরবাড়ির সম্পর্কে বুঝে উঠার আগেই সংসার এবং পরিবারের বারে আক্রান্ত হয়। সমাজে বাল্যবিবাহ হু হু করে বাড়ছে।

কিশোর কিশোরীরা জানেইনা বাল্যবিবাহের ফলে তারা কি এক কঠিন অনিশ্চিত অধিকার বঞ্চিত ভবিষ্যতের দিকে নিজেদের ঠেলে দিচ্ছে। অভিভাবকরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে যথাযথ ভাবে অবহিত নন। সমাজকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যেকে সামনে রেখে আসুন আমরা সকলে মিলে সমাজকে বাল্যবিবাহ মুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাই এবং শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুনিশ্চিত করে সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলি।


এই ক্যাটাগরির আরো সংবাদ