শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

রংপুরে সাড়ে তিন মাস পরেও করোনায় মৃত্যু নেই

রংপুর ব্যুরো / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

তিন মাস ১২ দিন পরে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমেছে। গত ৩১ মে ও পহেলা জুনেও ছিল রংপুরে মৃত্যুর হার শূন্য। ২ জুন থেকে করোনায় রংপুর বিভাগের মানুষের মৃত্যু শুরু হয়। ওই দিন বিভাগে ৩ জন মারা যান। এরপর শুরু হয় মৃত্যুর মিছিল। টানা ১০২ দিন অর্থাৎ ৩ মাস ১২ দিন পরে মৃত্যুর হার থেমেছে।

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একদিনে মৃত্যুর হার শূন্য হলেও এনিয়ে দুশ্চিন্তা মুক্ত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের মতে, করোনা সংক্রণের হার কমলেও এখনো ঝুঁকি রয়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে যেকোনো মুহূর্তে এই হার ঊর্ধ্বগামি হতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭৩ জন। শনাক্তের হার ৫ দশমিক ৪৩।

গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে মারা গেছেন ১ হাজার ২১৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে ৩২২ জন। এরপরে রংপুরে ২৯০ জন, গাইবান্ধায় ৬৩ জন, ঠাকুরগাঁওয়ে ২৪৬ জন, নীলফামারীতে ৮৭ জন, পঞ্চগড়ে ৭৯ জন, কুড়িগ্রামে ৬৬ জন ও লালমনিরহাটে ৬৫ জন মারা গেছেন।

এখন পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ৬৬ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ হাজার ২০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫০ হাজার ২৬৪ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, দীর্ঘদিন পরে রংপুর বিভাগে মৃত্যুর হার শূন্যে এসে নেমেছে। তবে জনগণ স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্ত ও মৃত্যুর হার আবারও বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ