শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন উদ্বোধন

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা মহামারিতে যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যপারে সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশনাও দিয়েছেন। যার ফলে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের চিকিৎসা সেবার মান নিয়ে কোন সমালোচনা হয়নি।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে তিনি একথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, এ করোনাকালীন সময়ে বেকার ও কর্মহীন মানুষের পাশেও দাঁড়িয়ে ছিল আওয়ামী লীগ সরকার।

সেন্ট্রাল অক্সিজেন লাইন উদ্বোধন শেষে সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন, এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত রোগীদের পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করার জন্যই এটি স্থাপন করা হয়েছে। সমাজের স্বনামধন্য ব্যক্তিরা অনুদান হিসেবে যে অর্থ দিয়েছিল তাই দিয়ে এই সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে, এটি স্থাপনে প্রায় ১২ লক্ষ টাকা খরচ হয়েছে।

এমপি আরো বলেন, এই স্বাস্থ্য কমপে­ক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যা রূপান্তর করার জন্য চেষ্টা চলছে, সেই সাথে বেদখলে থাকা জমি উদ্ধারের আমরা কাজ করছি। এতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কায়সার আহমেদ হিমেল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, এম এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেনসহ হাসপাতালে ডাক্তার, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের ফলে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন ঘাটতি পূরণে সহায়তা করবে। আওয়ামীলীগ নেতা আব্দুল মবিন প্রধানের পক্ষে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন ওনার ছোট ভাই শাহীদ খালেদ শামসু। এছাড়া সমাজের যে সকল স্বনামধন্য ব্যক্তি এটি নির্মাণে অনুদান প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম কাওসার হিমেল।


এই ক্যাটাগরির আরো সংবাদ