শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সাকিব-পাপন

দর্পণ ডেস্ক / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

দেশের মাটিতে দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে সাকিব একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’

কি কারণে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাত করলেন সাকিব আল হাসান, এ ব্যাপারে কিছুই এখনো জানা যায়নি। আইপিএল খেলতে মুস্তাফিজকে সঙ্গে নিয়ে আজ রাতে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফেরা হবে না দেশে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই গণভবনে যান সাকিব আল হাসান।

করোনায় স্থগিত আইপিএল চতুর্দশ আসর শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১৫ অক্টোবর। আইপিএলের এবারের আসরে সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর মুস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ