শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দীর্ঘ দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় দেড় বছর পর খুলে দেওয়া হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) ক্লাস শুরুর প্রথমদিনে শিক্ষার্থীরা সকাল থেকেই স্কুলে ভিড় জমান। তাদের সঙ্গী হন অভিভাবকরাও। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে বন্ধুদের পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতেছেন।


দীর্ঘ দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরে উচ্ছ্বসিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তেমনি আনন্দিত শিক্ষকরাও। প্রিয় ছেলে-মেয়েদের বরণ করে নিতে প্রতিষ্ঠানের গেট ও শ্রেণিকক্ষ বেলুন দিয়ে সাজানো হয়েছে।


সকাল থেকে শিক্ষার্থীরা তাদের স্কুলের জন্য নির্ধারিত ড্রেস পরে স্কুলে আসতে শুরু করে। করোনা মহামারির কারণে অ্যাসেম্বলি না থাকায় স্বাস্থ্যবিধি মেনে একজনের পর একজন করে শিক্ষার্থী স্কুলের প্রধান গেট দিয়ে প্রবেশ করে। এদিন অনেক শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এসেছেন। শিক্ষার্থীরা ও দীর্ঘদিন পর বিদ্যালয়ে এসে মেতে উঠেছে খেলাধূলার পাশাপাশি একে অন্যের সঙ্গে কুশল বিনিময়। তাদের চোখে-মুখে আনন্দের ঝলকানি।


প্রবেশ পথে শিক্ষকরা শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরেছে কিনা তা যাচাই করে স্কুলে প্রবেশ করান। সকাল সাড়ে ৯টায় ঘণ্টা বাজিয়ে ক্লাস শুরু হয়। শ্রেণি শিক্ষকরা ক্লাসে এসে প্রথমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে রোল কল করেন। এরপর যথারীতি পাঠদান শুরু হয়।


শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক, স্যানিটাইজার ও শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাতেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ