শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শাহরাস্তিতে উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন নাছরিন

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন নাছরিন জাহান চৌধুরী। শনিবার গণভবনে দলটির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় শাহরাস্তি উপজেলাসহ নয়টি উপজেলা ও একটি পৌরসভায় উপ-নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

চলতি বছরের ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্লাহ চৌধুরীর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নৌকার মনোনীত প্রার্থী নাছরিন জাহান চৌধুরী আওয়ামী মহিলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য। তিনি শাহরাস্তি উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্লাহ চৌধুরীর স্ত্রী।

গত ২ সেপ্টেম্বর শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর, আপিল দাখিলের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ