চাঁদপুরের কালিয়াপাড়া-কচুয়া সড়কের পাশে আমুজান তালুকদার বাড়ি ও আশ্রাফপুর গ্রামের আব্দুল মান্নানের বাড়িসহ দুটি বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে প্রায় ২৫ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা লুটপাটের দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
আমুজান তালুকদার বাড়ির হোমিও ডাক্তার আহমেদ পেয়ার রুবেল জানান, রাত প্রায় ২টার দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে গৃহে প্রবেশ করে পরিবারের সকলকে বেধেঁ আসবাবপত্র ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ পৌনে ৪ লক্ষ টাকা নিয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পূর্বে রাত সাড়ে ১২টার দিকে আশ্রাফপুর আঃ মান্নান মিয়ার বাড়ির বাচ্চু মিয়ার বিল্ডিংয়ের গ্রিলের তালা ভেঙ্গে ও কক্ষের দরজায় শাবল দিয়ে আড়াল করে গৃহে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে বেঁধে আবাবপত্র ভেঙ্গে ৯ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
একইভাবে বাচ্চু মিয়ার বিল্ডিংয়ের ভাড়াটিয়া টিটু রঞ্জন সরকারের কক্ষে প্রবেশ করে পরিধেয় প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণ এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। রাতেই কচুয়া থানার পুলিশ খবর পেয়ে সরজমিনে এসে ঘটনার স্থান পরিদর্শন করেন এবং শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের সিআইডি ও পিবিআই ব্রাঞ্চের সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে কচুয়া থানা অফিসার ইনচার্য ( ওসি) মোঃ মহিউদ্দিন বলেন,গত রাত্রে ঘটে যাওয়া দুধর্ষ ডাকাতি কালে নিয়ে যাওয়া স্বর্ণ, নগদ টাকা সহ মালামাল উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।