চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ করোনা ভ্যাকসিন শনিবার সকালে ঢাকায় আসছে। ভ্যাকসিনের চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ।
শুক্রবার রাতে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।
হুয়ালং জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা ৫৪ লাখ টিকা আগামীকাল (শনিবার) সকালে ঢাকায় পৌঁছাবে।