লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে চাঁদপুর সদর হাসপাতালে বিশুদ্ধ পানির প্লান্ট ও মেডিক্যাল এক্সেসরিজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ই সেপ্টেম্বর) সকাল ১১ টায় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে চাঁদপুর সদর হাসপাতালে বিশুদ্ধ পানির প্লান্ট ও মেডিক্যাল এক্সেসরিজ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম- বার মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাহ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সভাপতি সেক্রেটারীসহ সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সভাপতি মোঃ মফিজুল ইসলাম খান সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর চিপ এডভাইজার লায়ন মোঃ জাকির হোসেন, ক্লাব সেক্রেটারি লায়ন আরমান চৌধুরী, চিপ কর্ডিনেটর লায়ন সাকি কাউসার, আইপিপি লায়ন মোঃ জিকরুল আহসান, এডভাইজার লায়ন মোঃ মাহমুদ হাসান খান, টেজারার লায়ন ফয়সাল আহমেদ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন কিশোর সিংহ রায়, জয়েন সেক্রেটারী লায়ন মোঃ মিজানুর রহমান ভূইয়া, সার্ভিস চেয়ারপার্সন লায়ন মোঃ কামরুল হাসান, জয়েন টেজারার লায়ন গোলম হোসেন টিটু, জয়েন ট্রেজারার সাখাওয়াত খান, ট্রেমার কাজি মোস্তাফিজ ও লায়ন সদস্য বৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ চাঁদপুর রুপালির প্রেসিডেন্ট লিও সজীব চন্দ্র দেবনাথ, আইপিপি লিও সাদ্দাম হোসেন, ট্রেজারার লিও মাহাদি, ডিরেক্টর লিও পারভেজ মজুমদার এবং সদস্য লিও রাসেল হোসেন, লিও মামুন ঢালী সহ প্রেসমিডিয়ার সাংবাদিক বৃন্দ।