চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়াডের আইটপাড়া(শোল্লা মালেগো বাড়ি ) অসহায় শাহজাহান দম্পতি মানবেতর জীবন যাপন করছেন,নেই মাথা গোঁজার মত ঠাঁই, ঝড় বৃষ্টি রোদ কিংবা তীব্র শীতে, জরাজীর্ণ গোয়ালের মত একটি ঘরই তাদের একমাএ আশ্রয়স্থল।
সরেজমিনে গিয়ে দেখা গেল শাহজাহান মাল(৭০) শারীরিকভাবে অনেকটাই অচল ।স্ত্রী আনোয়ারা বেগম (৫০)কে নিয়ে ঐ জরাজীর্ন ভাঙ্গা ঘরে বসবাস করছেন। নেই কোন ছেলে-মেয়ে(নিঃসন্তান দম্পতি)। আমরা যারা দালান- কোঠায় থেকে জীবন যাপন করছি।একবারও কি ভাবছি ঐসব অসহায় পরিবারের লোকজন কিভাবে এই বর্ষা মৌসুম কিংবা শীতে রাত্রীযাপন করছেন। অসহায় পরিবারটির আর্তনাদ তাদের সহযোগিতা করার মত কেউ কি নেই ? আল্লাহ কোন রকমের একবেলা খেয়ে একবেলা না খেয়ে বাঁচিয়ে রেখেছেন কিন্তু যে ঘরে থাকি তাতে বৃষ্টি নামলেই ঘরের ভিতরে পানি পড়ে সব ভিজে যায়।
একটি ঘর হলে রাতে অন্ততপক্ষে একটু শান্তিতে ঘুমাতে পারতাম। এই অসহায় পরিবারটির জীবনের শেষ প্রান্তে এসে একটি ঘরের জন্য আকূতি করছেন। যত দ্রুত সম্ভব এই শাহজাহান-আনোয়ারা দম্পতির বেঁচে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বা স্ব-হৃদয় ব্যক্তির নিকট তাঁদের বেঁচে থাকার একান্ত দাবী।