শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

অবৈধভাবে ক্ষমতায় আসা দলগুলোর মানুষের প্রতি দায়বদ্ধতা নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত আর অবৈধভাবে ক্ষমতায় আসা দলগুলোর মানুষের জন্য কোনো দায়বদ্ধতা নেই। মানুষের জন্য কোনো কাজ না করে বরং অবৈধভাবে যারা সরকারে আসে, তাদের কাছে ক্ষমতা হয় অর্থ-সম্পদ বানানোর মেশিন।

বুধবার সকালে গণভবন থেকে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধনে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জানান, বেদখল হয়ে যাওয়া খাস জমি পুনুরুদ্ধার, জলমহাল, বালুমহালের মতো সরকারী জমির সুষ্ঠু ইজারা ব্যবস্থা আর ভূমি করসহ ভূমি ব্যবস্থাপনা সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এক ছাদের নিচে সকল সেবা নিশ্চিত করতে ঢাকায় কেন্দ্রীয় ভূমি ভবনের পাশাপাশি ১শ ২৯টি উপজেলা আর ৯শ ৯৫টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করেছে ভূমি মন্ত্রণালয়।

আওয়ামী লীগ সরকারে থাকলে আন্তরিকতা, আদর্শ আর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তাদের কাজ টাজকা বানানো, জঙ্গিবাদ আর দুর্নীতি।’

এ সময় ‘হাতের মুঠোয় ভূমি সেবা’ এই শ্লোগানে মানুষের ভোগান্তি কমানোর প্রতিশ্রুতি দেন সরকারপ্রধান।

নগরায়নের চাপে কৃষি জমি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখেই দেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন বঙ্গবন্ধু কন্যা।
বিজ্ঞাপন


এই ক্যাটাগরির আরো সংবাদ