শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র গেলেন নৌপ্রধান

দর্পণ ডেস্ক / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
নৌপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল

যুক্তরাষ্ট্র নৌবাহিনী প্রধান এডমিরাল মাইকেল এম গিলডে’র আমন্ত্রণে ‘২৪তম আন্তর্জাতিক সী পাওয়ার সিম্পোজিয়াম’এ অংশ নিতে নৌপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন।

মঙ্গলবার ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সফরকালে নৌপ্রধান ‘২৪তম আন্তর্জাতিক সী পাওয়ার সিম্পোজিয়াম’ উপলক্ষে আয়োজিত সামুদ্রিক সম্পদের উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা, সমুদ্র এলাকার নিরাপত্তা ও সামুদ্রিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন।

এসময় তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান এডমিরাল মাইকেল এম গিলডে, যুক্তরাজ্যের নৌবাহিনী প্রধান ও ফার্স্ট সি লর্ড এডমিরাল টনি রেডকিন, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এডমিরাল স্যামুয়েল জে. পাপারো, ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল ইয়োদো মারগনো এবং রিপাবলিক অব কোরিয়ার নৌবাহিনী প্রধান (অপারেশনস) এডমিরাল বো সুক-জং’র সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি সিম্পোজিয়ামে আগত অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও মত বিনিময় করবেন।

সিম্পোজিয়ামে নৌপ্রধানের অংগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের নৌবাহিনীর সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

সফর শেষে নৌপ্রধান আগামী ১৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ