শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

মতলব উত্তরে করোনা গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ গণটিকা কার্যক্রম। ইউনিয়ন ও ওয়ার্ডের নির্দিষ্ট টিকা কেন্দ্রে সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত ১৫ টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। এ কেন্দ্র গুলোতে যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তারাই ২য় ডোজ পাবেন।


করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় আগস্টে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে।


এদিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরম্নর সময় সকাল ৯টা হলেও মতলব উত্তরের বিভিন্ন কেন্দ্রে তার আগেই টিকা প্রত্যাশীরা ভিড় জমাতে থাকেন। সকাল ৯টার মধ্যেই অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়।
এসব টিকা প্রত্যাশীদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকে মুখে মাস্ক না পরেই গাদাগাদি করে দাঁড়াতে দেখা যায় তাদের। বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও গাজী শরিফুল হাসান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, শিশু বিশেষজ্ঞ ডা. ইসমাঈল হোসেন, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।


মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, করোনা ভাইরাসের টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় গত মাসে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিশেষ করে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত্ম যারা উপজেলা থেকে শুরম্ন করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে একই কেন্দ্রে গেলেই টিকা পাবেন। এরই মধ্যে সংশিস্নষ্ট কেন্দ্রের জন্য বরাদ্দকৃত দ্বিতীয় ডোজের টিকা পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ