শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ওটার চর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের প্রস্তুতি সভা

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উ:) চাঁদপুর / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

আগামী ১২ সেপ্টেম্বর সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্লাশ আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে। তাঁরই ধারাবাহিকতায় মতলব উত্তরে ওটার চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের যৌথ ( ৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়।

ওটার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন শামীম এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক নূরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হেড মাওলানা আমিনুল হক সরকার, সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, সহকারী শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, সহকারী শিক্ষক ইব্রাহিম খান, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান,আল আমিন খান প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম বলেন, বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য শিক্ষক ও কর্মচারীদের দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে পাঠদান করা হবে।
এছাড়া সচেতনতার লক্ষ্যে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন সাঁটানো হবে। বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ও চারপাশে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ