বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড.নূরুল আমিন রুহুল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে ড.শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। সরকার যে বড় বড় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হচ্ছ। তিনি আরো বলেন, আমরা অবশ্যই বৈশ্বিক উন্নয়ন চাই, সড়ক চাই, সেতু চাই। তার চাইতে বড় কিছু চাই, চাই আমাদের আত্মপরিচয়। আমরা আমাদের আত্মপরিচয়ের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি এবং তা পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাসের উপর আমাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সেটা যথাযথভাবে পালনে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, মতলব উত্তর দক্ষিণ উপজেলার স্নাতক উর্ত্তীণদের নিয়ে গড়ে উঠেছে ‘মননে উত্তর দক্ষিণ’ মতলব,নামের এ সংগঠন।