শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

মতলব উত্তরে সুদীপ্ত সপ্তবর্নার উদ্যোগে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার সংলগ্ন সামাজিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন সু-দীপ্ত সপ্তবর্নার উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে ।


রোববার (৫সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান। প্রধান আলোচক ছিলেন গজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হানিফ দর্জি।


সু-দীপ্ত সপ্তবর্না সংগঠনের সভাপতি ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবিএম শামসুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ওটার চর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ঢালী কামরুজ্জামান হারুন, গজরা ইউনিয়ন পরিষদ সচিব মহিউদ্দিন আহমেদ সোহেল,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম।


সু-দীপ্ত সপ্তবর্নার সভাপতি এবিএম শামসুল আলাম জানান, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দিবস পালন,মাদক,বাল্য বিবাহ প্রতিরোধে সেমিনার, করোনা কালীন জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার পত্র বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়েছে। তিনি বলেন, খাদ্য সহায়তা হিসেবে শতাধিক পরিবার কে চাল, ডাল, তৈল, আলু দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ