মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার, বিজিএমসির ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম লে: কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
রোববার ( ৫ সেপ্টেম্বর) সকালে লে: কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে লে: কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর ছবিতে শ্রদ্ধঞ্জলী নিবেদন করেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: হাবিবুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখা, চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয় ও কলেজ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন। পরে একটি শোকর্যালী চান্দ্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।