শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

মতলব উত্তরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছ। আস্তে আস্তে করোনা পরিস্থিতি কমে আসায় স্কুল খোলার উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষে মতলব উত্তর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছে বিদ্যালয়গুলো।


উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভবনের আঙিনায় শ্যাওলা জমেছে এবং ঘাস উঠেছে। চেয়ার টেবিলে সবকিছু ধূলা বালির আস্তর পরে আছে। হাত ধোয়ার জন্য রাখা হয়েছে তরল সাবান (হ্যান্ডওয়াশ) ও পানি।

উপস্থিত পাওয়া গেছে সকল শিক্ষক ও কর্মচারীরা। তারা অফিসের স্বাভাবিক কাজ করছেন, অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছেন, খাতা মূল্যায়ন করছেন এবং পরিস্কার কাজ পরিচালনা করছেন।


এই বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মো. সারোয়ার বিএসসি বলেন, ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার ঘোষণার কথা শুনেছি। তাই বিদ্যালয় খোলার জন্য সকল প্রকার প্রস্তুতি চলছে।

সিনিয়র শিক্ষক আব্দুল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে এটি ভালো দিক। খোলার পরই শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ঝরে পড়া রোধে সুনির্দিষ্ট পরিকল্পনা করে বাস্তবায়ন করতে চেষ্টা করবো। সরকার যেভাবে বলবে সেভাবেই পালন করা হবে। কিছু প্রস্তুতির বিষয় আছে, যা স্কুল খোলার আনুষ্ঠানিক ঘোষণার পর নেওয়া হবে।পাশাপাশি ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পরিস্কার করতে দেখা গেছে।


উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রস্তুতি সম্পন্ন আছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান বলেন, সকল উপজেলার মধ্যে সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও সমমানের মাদ্রাসা খোলার সকল প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ